দর্শনা কেরু চিনিকলের এমডিকে হত্যা প্রচেষ্টা ঘটনায় চিনিকল শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতিসহ ছয় জনকে সাময়িক বরখাস্ত করেছে সোমবার সকাল ১১ টায়। অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অফিসার্স এসোসিয়েশন ও চিনিকল উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকরা দর্শনা - মুজিবনগর সড়কের বাজার বটতলা নামক স্থানে মানব-বন্ধন করেছে।
চিনিকলের প্রশাসন বিভাগের সহকারী ম্যানেজার আকরাম হোসেন শিকদার সাংবাদিকদের জানিয়েছেন গুরুতর অপরাধের অভিযোগে অত্র মিলের শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি সি,আইসি আজিজুল হক সাবেক সাধারণ সম্পাদক সি,আইসি মাসুদুর রহমান, ডিস্টিলারি বিভাগের (বিক্রয়) সহকারী ইনচার্জ ফিরোজ আহমদ সবুজ, ঢাকা সেল্স অফিসের (বিক্রয়) সহকারী ইনচার্জ সৌমিক হাসান রুপম, ফোরম্যান মতিয়ার রহমান ও ডিস্টিলারি বিভাগের কর্মচারী সেলিম উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকাল থেকে দেশের বেশ কয়েকটি চিনিকলের এম.ডি ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ ঘটনার সরেজমিন পরিদর্শনে এসে তদন্তের কাজ শুরু করেছেন। দামুড়হুদা পুলিশ আটক কর্মচারী সমিক হাসান রুপনকে কোর্টে চালান করে ৩ দিনের রিমান্ড আবেদন করেছে। মিল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ও কর্তৃপক্ষ ৬ জনকে সাময়িক বরখাস্ত করেছে। তবে নির্দোষ কোন শ্রমিক ও কর্মচারী যাতে হয়রানির স্বীকার না হয় সে জন্য ইউনিয়ন সতর্ক অবস্থায় রয়েছে।
