আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে ফরমালিনমুক্ত’র আওতায় আসছে রংপুর সিটি বাজার। দেশে বর্তমানে ফরমালিন ও কার্বাইডযুক্ত খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগে ও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ফরমালিন সনাক্তকরণ মেশিন হস্তান্তর ও রংপুর সিটি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে।
