মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণাকারী চক্রের মূলহোতা রাহামত উল্লাহ প্রকাশ লেইঙ্গা কালুকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। রামু থানার এসআই উজ্জল কর জানান, রাহামত উল্লাহর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন কক্সবাজারের বিভিন্ন এলাকার মানুষকে মালয়েশিয়া নেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এ ধরনের প্রতারণার অভিযোগে গত ৩ জানুয়ারি হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি আইয়ূব উল্লাহ বাদী হয়ে রাহামত উল্লাহ প্রকাশ লেইঙ্গা কালু ও তার পিতা মনছুর আলীসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
যুবদল নেতার হামলায় আহত
সামিয়ার পরীক্ষা দেয়া হলো না
যুবদল নেতার অমানবিক নির্যাতনের শিকার, রামু ডিগ্রী কলেজের ছাত্রী সামিয়া আফরিনের এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না। উপজেলার মণ্ডলপাড়া গ্রামের প্রবাসী আবু তাহেরের কন্যা সামিয়া বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। ধারালো দায়ের আঘাতে মাথাসহ তার শরীরের বিভিন্ন অংশে ৩৩টি সেলাই করতে হয়েছে। চিকিত্সকের মতে সামিয়ার অবস্থা আশংকাজনক।
