বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি যৌথভাবে আরবিট্রেশন বিষয়ে এক সেমিনারের আয়োজন করে। বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং আলোচক ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এন এম মেসকাত উদ্দীন। ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। ইউনিভার্সিটি সেমিনার হলে অনুষ্ঠিত এই সেমিনারে ড. তৌফিক আলী তার বক্তব্যে বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন গুরুত্বপূর্ণ। কারণ বিচার ব্যবস্থার সকল স্তরেই মামলা দায়েরের সংখ্যা মামলা নিষ্পত্তির সংখ্যার চেয়ে অনেক বেশী।-প্রেস বিজ্ঞপ্তি।
