কুলসুম বেগম
ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল বারেক ফরাজীর জ্যেষ্ঠ বোন কুলসুম বেগম (৬২) গত রবিবার রাতে বার্ধক্যজনিত কারণে দক্ষিণ রাজাপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
বোরহানুল হক বাবলু
জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া অ্যাপেক্স ক্লাবের সাবেক সভাপতি বোরহানুল হক বাবলু (৬০) গত শুক্রবার দুপুরে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় সেদিনই কান্দিপাড়ার মাদ্রাসায় জানাজা শেষে শিমরাইলকান্দি গোরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তিনি মা, স্ত্রী, একপুত্র ও এক কন্যা রেখে গেছেন।
জহুরা বেগম
মিরপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হানিফের মা জহুরা বেগম (৮০) গত শুক্রবার বার্ধক্যজনতি কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম জহুরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নওয়াব আলী
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা নওয়াব আলী (৭৬) গতকাল কালকিনিতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, সর্বজনাব নওয়াব আলীর মৃত্যু এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।
