আজ জাতীয় যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
জাতীয় যুব সংহতির (জেপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় আজ সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় কেক কাটা এবং পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় লালমাটিয়াস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী ও জাতীয় যুব সংহতি ও ছাত্র সমাজের সাবেক নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম এ কাইয়ুম। প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে ঢাকা মহানগর, জেলা-উপজেলার সকল নেতৃবৃন্দকে এবং আলোচনা সভায় উপস্থিত থাকতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি