ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৮:৪৬
শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুহাম্মাদ রিয়াজ উদ্দিন প্রফেসর ড. মো. আব্দুর রহিম প্রভাষক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে বাংলা বিভাগের প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে কবি, লেখক ও গবেষক। একাধিক গ্রন্থের রচয়িতা। তিনি বলেন, ডিন হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত। তবে সামাজিক বিজ্ঞান অনুষদ হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফ্যাকাল্টি। এখানে অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, বাংলা, ইংরেজি, লোক প্রশাসন, পলিটিক্যাল স্টাডিজ মোট আটটি বিভাগ রয়েছে। আটটি বিভাগের তদারকি করা খুব একটা সহজ বিষয় নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সাবজেক্টই সোস্যাল সায়েন্স এর পর্যায়ে পড়ে। কেননা সব সাবজেক্টই সমাজ সংলগ্ন এবং সমাজে কিছু অবদান রাখার চেষ্টা চালায়। সমাজের উন্নতি ও বিকাশের জন্যই সকল সাবজেক্টই কর্মপ্রচেষ্টা। বাংলা এবং ইংরেজি মূলত আর্টস এর সাবজেক্ট। এই বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টি থাকলে বাংলা ইংরেজি তারই অন্তর্ভুক্ত হতো। যেহেতু সেই ফ্যাকাল্টি নেই সেজন্য তাকে সোস্যাল সায়েন্স এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোনো সমস্যা না। কেননা এক সময় অর্থনীতি সমাজতত্ত্ব আর্টস এর সাবজেক্ট হিসেবে পড়ানো হতো। ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকোনোলজি ক্যাম্পাস প্রতিবেদক স্বাধীনতার ৪২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকোনোলজি এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। উপ-উপাচার্য প্রফেসর মো: আলী আজম উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর মিয়া লুত্ফার রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় বক্তাগণ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত ও গণতন্ত্র সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ও সামপ্রদায়িতকা মুক্ত একটি শান্তির দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার অঙ্গীকার করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।