ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫০০% নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:০৬
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডারগণ ডিরেক্টরগণক নির্বাচিত করেন। উক্ত সভায় প্রস্তাবিত ৫০০% নগদ লভ্যাংশ (এর মধ্যে ১০০% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ নভেম্বর, ২০১২ তে প্রদান করা হয়েছে) অনুমোদিত হয়। ২০১২ সালে বিএটি বাংলাদেশ ৬,৬৯৮ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে। -প্রেস বিজ্ঞপ্তি