আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের পুরোদিনের সম্প্রচার সাজানো হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে। আর এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান হিসেবে আজ চ্যানেলে আইয়ের তৃতীয় মাত্রায় থাকবেন রাজ্জাক-কবরী। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে বিশেষ ‘তৃতীয়মাত্রা’য় জাতীয় চলচ্চিত্র দিবসকে নিয়ে থাকবে বিশেষ পর্ব। অনুষ্ঠানের অতিথি নায়করাজ রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলাধম। উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর, পরিচালনা জিল্লুর রহমান। বলা যায় দীর্ঘদিন পর বাংলাদেশি চলচ্চিত্রের এই দুই দিকপাল কোনো আলোচনার টেবিলে বসলেন। অনুষ্ঠানমালায় আরও রয়েছে ২ এপ্রিল রাত ১২টা ৫ মিনিটে মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় ‘আজকের সংবাদপত্র’। অনুষ্ঠানে অতিথি থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। আজ সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে গানে গানে সকাল শুরু। অনুষ্ঠানের শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার ও খুরশীদ আলম। সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র বিষয়ক গোলটেবিল আমাদের চলচ্চিত্র প্রত্যাশা ও প্রাপ্তি। দুপুর ১২টায় শফিউজ্জামান খান লোদীর ধারা বর্ণনায় এবং শামীম আলম দীপেন পরিচালনায় বিশেষ প্রামাণ্যচিত্র ৬ দশকের চলচ্চিত্র। দুপুর ১২টা ৩০ মিনিটে তারকাকথনে অতিথি থাকবেন চিত্রনায়ক আলমগীর। বেলা ১টায় ‘এবং সিনেমার গান’-এ প্রচার হবে জনপ্রিয় চলচ্চিত্রের গান।
