বিকিনিতে কভারগার্ল নার্গিস ফাখরি

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫২
‘রকস্টার’ গার্ল নার্গিস ফাখরি আবারও ব্যস্ত হয়ে পড়েছেন মডেলিং ও ফ্যাশন ফটোশুট নিয়েই। টানা কয়েক মাস ধরে এসব কাজেই সময় পাড় করছেন তিনি। ‘রকস্টার’ ছবির ব্যাপক সাফল্যের পর নার্গিস ফাখরি ঠিক করেছেন এ ধরনের চলচ্চিত্রই করতে চান তিনি, যেসব চলচ্চিত্র মুক্তির পর শুধু প্রশংসা ও আলোচনাই মিলে সঙ্গে থাকে আইফার মতো পুরস্কারও। তাই খুব বুঝেশুনে চলচ্চিত্রে হাত দিচ্ছেন। ‘রকস্টার’ মুক্তির প্রায় দুই বছর গড়ালেও নার্গিস ফাখরি মাত্র ১টি চলচ্চিত্রে হাত দিয়েছেন। ছবিটির নাম ‘মাদ্রাজ ক্যাফে’। তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন বিষয় নিয়ে, জিকিউ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন তিনি। আর এই ম্যাগাজিনে বিকিনি পড়েছিলেন তিনি। আর বিকিনি পড়ার কারণেই আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছেন তিনি। যদিওবা তার জন্য বিকিনি পড়াটা নতুন কিছু নয়।