অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী রিজভী ওয়াহিদ আবারও তার খণ্ডকালীন সফরে দেশে এসেছেন। তবে বরাবরের মতো দেশে এসেই তার নতুন কয়েকটি ভিডিও মুক্তি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে আরও দুটি নতুন ভিডিওর কাজ শুরু করবেন বলে কাজও শুরু করেছেন। রিজভী বলেন, ‘ইচ্ছে আছে দুটি গানের কাজ করব দুই ধারার নির্মাতাকে দিয়ে। আমি চাই আমার অডিও অ্যালবামে যেমন বৈচিত্র্য এসেছে তেমনি আমার ভিডিও অ্যালবামেও বৈচিত্র্য আনতে। এ ছাড়া এ মাসে দুটি মিক্সড অ্যালবামেও কাজ করলাম। ইচ্ছে আছে ভালো কোনো চলচ্চিত্রে প্লে-ব্যাক করার। একজন গান-পাগল মানুষ হিসেবে ভালো একটি গান গাইবার জন্য সব সময় মুখিয়ে থাকি।’
