জন্মদিন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
আলমগীর :এ দেশের একসময়কার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। ১৯৫০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মধ্য দিয়েই তিনি অভিনয় শুরু করেন। অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় ৯ বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও তিনি মাঝে মাঝে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন। শুধু অভিনয়ই নয়, একাধিক চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেন তিনি। আজ এই গুণী চিত্রনায়কের জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।