আজ থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে সিটি এফএম ৯৬.০

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
আজ থেকে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করতে যাচ্ছে দেশের নবীনতম রেডিও স্টেশন সিটি এফএম। শ্রোতারা ৯৬.০ এফএম টিউন করে নতুন এ স্টেশনের অনুষ্ঠান শুনতে পাবেন। পূর্ণাঙ্গ বাণিজ্যিক সম্প্রচারে আসতে যাওয়া এটি দেশের অষ্টম বেসরকারি রেডিও স্টেশন। এর আগে স্টেশনটি বেশকিছুদিন পরীক্ষামূলক সম্প্রচারে ছিল। নতুন এ স্টেশন সম্পর্কে সিটি এফএম ৯৬.০-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুর আফতাব বলেন, ‘সিটি এফএম হবে বাংলাদেশের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর। স্টেশনটির পুরো টিমই তরুণ। এদের মধ্যে বেশ কয়েকজনের মিডিয়াতে কাজের সুনাম রয়েছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের উচ্ছ্বাসের মিশেল নিয়েই আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। এ ক্ষেত্রে আমরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সর্বোপরি সকলের সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।’