একাধিক জনপ্রিয় গানের গীতিকার অনুরূপ আইচের লেখা জনপ্রিয় গানগুলো নিয়ে প্রকাশিত হয়েছে ‘অনুরূপ আইচের গান’। সেভেনটিওয়ান টেলিমিডিয়া থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। আর পরিবেশনার দায়িত্বে রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান শিল্পতরু। অনুরূপ আইচের গান বইটিতে মোট ৫৬টি গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া ‘পাংখা হইল মন’, দূরবীন ব্যান্ডের শহীদ ও কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার গাওয়া ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’, ব্যান্ডশিল্পী হাসানের ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’। এর পাশপাশি রয়েছে বেশ কিছু অপ্রকাশিত গানও।
