চাটখিলে পাঁচটি সড়ক উদ্বোধন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৯:৫৯
গত শনিবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিলের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চাটখিল উপজেলার পাইকপাড়া সাধুর খিল সড়ক, সাধুর খিল খিলপাড়া সড়ক, খিলপাড়া কদম তলা সড়ক, নাহার খিল রহমত উল্যা কেরানী সড়ক ও শ্রীপুর নোয়াব আলী মাস্টার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে পাইকপাড়া ঈদগাহ মাঠে এক উদ্বোধনী সভা স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, মীর হোসেন মিরন ও জেলা যুব লীগ নেতা মাসুদুর রহমান শিপন প্রমুখ।