মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার মেলান্দহ টু মাহমুদপুর রোডের পয়লা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ৮/১০জনের একটি দল অস্ত্রে সজ্জিত হয়ে শ্যামল চন্দ্রকে বেধড়ক পিটুনি দিয়ে ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। মুমূর্ষু অবস্থায় শ্যামলকে উদ্ধার করা হয়। খবর পেয়ে মেলান্দহ বাজার বণিক সমিতি জরুরি বৈঠক করে ঘটনার প্রতিবাদ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানানো হয়। এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্লাল উদ্দিন জানান, শ্যামল চন্দ্র প্রায়ই এ ধরনের ঘটনার খবর প্রচার করেন। আজকের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
