রংপুর বিভাগে মেধায় সেরা রাতুল

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০১
লালমনিরহাট প্রতিনিধি ও আদিতমারী সংবাদদাতা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩-এর রংপুর বিভাগে প্রথম হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধার আলিমুদ্দিন ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ ফারহান আসেফ রাতুল। সে গ গ্রুপ(একাদশ/দ্বাদশ) থেকে গণিত ও কম্পিউটার বিষয়ে অংশ নিয়ে এ সাফল্য পেয়েছে। তার বাবা আবু তাহের হাতীবান্ধা এস,এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাতা ফৌজিয়া খাতুন উপজেলার ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। জানা গেছে, গত ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নিয়ে গণিত ও কম্পিউটার বিষয়ে হাতীবান্ধা উপজেলার প্রথম হয় সে। এরপর ১৯ মার্চ লালমনিরহাট জেলা ও ২৪ মার্চ রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজের সেরা অধিকারটি ধরে রাখে। রাতুলের স্বপ্ন এবার সে দেশ সেরা হবে।