ফের হামাসের নেতা খালেদ মেশাল

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০৩
ফিলিস্তিনের কট্টরপন্থি রাজনৈতিক দল হামাসের নেতা হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ৫৬ বছর বয়সী খালেদ মেশাল। টানা ভোট গ্রহণে মেশালের পক্ষেই বেশি সমর্থন পড়ে বলে মঙ্গলবার এক হামাস কর্মকর্তা জানিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা হামাসের নিয়ন্ত্রণাধীন। ২০০৪ সাল থেকে হামাস আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন মেশাল। রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকার করে না হামাস। গত বছর ইসরাইলের সঙ্গে গাজার এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখার পর থেকে মিশালের কট্টরপন্থি ভাবমূর্তি কিছুটা হ্রাস পেয়েছে। তিনি গাজার সঙ্গে মিসরের মিত্রতা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।