পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হর পেশোয়ারের কাছে একটি বিদ্যুত্ কেন্দ্রে বেশকিছু সংখ্যক বন্দুকধারী হামলা চালালে ৭ জন নিহত হয়। এছাড়া বিদ্যুত্ কেন্দ্রের মেশিনারিজ নষ্ট হওয়ায় অনেক এলাকা বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, খাইবার পাখতুনখা প্রদেশের রাজধানী পেশোয়ারের বাদভের এলাকায় প্রায় ৫০ জনের একটি জঙ্গি দল এ হামলা চালায়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানায়, রাতে বন্দুকধারীরা বিদ্যুত্ কেন্দ্রেরকেট হামলা চালায়। তারা ঘটনাস্থলেই একজন পুলিশ ও বিদ্যুত্ উন্নয়ন কর্তৃপক্ষের (ওয়াপদা) একজন কর্মচারীকে হত্যা করে। ১০ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে ঐ কেন্দ্রের কাছে অপহূত পাঁজজনের লাশ খুঁজে পাওয়া যায়। তবে বাকি পাঁচজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর ফলে ঐ এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পেশোয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (পেসকো) মুখপাত্র শওকত আফজাল বলেছেন, জঙ্গি হামলায় তাদের চার কর্মচারী ও তিন পুলিশ নিহত হয়েছে। তিনি বলেন, পেসকো এবং পুলিশের একজন করে মোট দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। জঙ্গিরা তখন তাদের সাতজন ও তিন পুলিশকে অপহরণ করে। পরে আমাদের তিন কর্মকর্তা এবং দু’জন পুলিশের মৃতদেহ দেখতে পাওয়া যায়। তবে এখনো বিদ্যুত্ কেন্দ্রটির চার কর্মী এবং পুলিশ নিখোঁজ রয়েছে।
