মেক্সিকোয় মার্কিন ক্রীড়া যান থেকে নয়টি মৃতদেহ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০৫
মেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লাইসেন্স প্লেটযুক্ত একটি ক্রীড়া যানের ভিতর থেকে নয়টি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহগুলোর বেশিরভাগেরই অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। সোমবার রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে টেক্সাস সীমান্তবর্তী তামাউলিপাস রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে পরিত্যক্ত ওই গাড়ির খবর পাওয়ার পর কর্তৃপক্ষ মৃতদেহগুলো উদ্ধার করে। যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের রুটগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মেক্সিকোর উত্তরাঞ্চলে শক্তিশালী মাদক চক্রগুলো বড় ধরনের দ্বন্দ্বে লিপ্ত রয়েছে।