সংবাদ কণিকা

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০৫
হকারদের দখলে কায়রোর রাস্তাঘাট হকারদের দখলে রয়েছে মিশরের রাজধানী কায়রোর রাস্তাঘাট। কারণ দেশটির আইন-শৃঙ্খলার ওপর পুলিশি নিয়ন্ত্রণের অভাব রয়েছে। ফলে কায়রোর রাস্তা জুড়ে হকারদের অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। এতে প্রতিদিনই স্থায়ী দোকানীদের সাথে যেমন বিবাদ তৈরি হচ্ছে, তেমনি সমস্যায় পড়ছে সাধারণ নাগরিকও। প্রায় দুই বছর আগে মিশরের গণঅভ্যুত্থানে সে সময়কার প্রেসিডেন্ট হোসনী মুবারকের পতনের পর থেকেই দেশটিতে চলছে বিভিন্ন রাজনৈতিক সংকট এবং সমস্যা।—বিবিসি সাগর ছেয়ে গেছে বরফে জলবায়ু পরিবর্তনের কারণে ভাসমান বরফে ছেয়ে যাচ্ছে এন্টার্কটিকার সাগর। আর্কটিক্সের বরফের স্তর নিচের দিক থেকে গলে গিয়ে বেরিয়ে আসছে অপেক্ষাকৃত শীতল পানি। কম ঘনত্বের এই শীতল পানি জমে থাকছে সাগরের উপরিভাগে। শীত এবং শরত্কালে উপরিভাগে জমে থাকা ঐ পানি চটজলদি আবার পরিণত হচ্ছে বরফে। আর এভাবেই সামুদ্রিক বরফ বেড়ে যাওয়ার এ অদ্ভুত ঘটনা ঘটছে বলে ধারণা বিজ্ঞানীদের।—বিডি নিউজ এভারেস্ট চ্যালেঞ্জ ৮০ বছর বয়সে তিন তিনবার অস্ত্রোপচার করানো হূিপণ্ড নিয়েও একটা মানুষ যে তরুণ থাকতে পারেন তা বুঝতে হলে দেখুন ইউইচিরো মিউরাকে। এ অবস্থাতেও তিনি উঠতে চলেছেন এভারেস্টের চূড়ায়! জাপানের এই প্রবীণ তরুণের জন্য মাউন্ট এভারেস্ট নতুন কিছু নয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের ওপরটা তিনি দেখে এসেছেন আগেও। —এএফপি