নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় ভারতের দিল্লী থেকে বাংলাদেশে আসার পথে উপজেলার পশ্চিম রামখানা দীঘির পাড় গ্রামের আকবর আলীর ছেলে আতাউর রহমানকে (২০) ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে সেউটি-২ ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। ৪৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানান, আটক যুবককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেয়া হলেও বিএসএফ কোন জবাব দেয়নি।
