ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট, ৬ষ্ঠ ইউল্যাব ফেয়ার প্লে কাপ-এর চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ইউল্যাব এর নিজস্ব খেলার মাঠ রামচন্দ্রপুর, মোহাম্মাদপুরে গত মার্চ ২৮, ২০১৩ এই টুর্নামেন্ট শেষ হয়। টুর্নামেন্ট এ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ রানার্স আপ হয়েছে। এ ছাড়া ইউল্যাব তৃতীয় স্থান অধিকার করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজ-এর সদস্য কাজি নাবিল আহমেদ এবং ইউল্যাব-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান চ্যাম্পিয়নস ট্রফিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্রিকেট দলের হাতে তুলে দেন।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপন, উত্সবের একটি আবহ এবং প্রতিযোগিতামূলক মনোভাব আনায়নের লক্ষ্যে ইউল্যাব প্রতি বছর এই ফেয়ার প্লে কাপ এর আয়োজন করে থাকে। ইউল্যাব আশা করে, এই আয়োজন তরুণদের পেশাদারি ক্রিকেট খেলার উন্নয়নে ভূমিকা রাখবে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, ফ্যাশন পার্টনার স্মারটেক্স, গিফট পার্টনার পিক অ্যান্ড পিক, বেভারেজ পার্টনার নেসটি।
স্মারটেক্স ম্যান অফ দা টুর্নামেন্ট: ইউল্যাব এর আঞ্জুম আহমেদ (২৫০ রান এবং ৭ উইকেট)
স্মারটেক্স বেস্ট বোলার অফ দা টুর্নামেন্ট: নর্থ সাউথ ইউনিভার্সিটি এর মুলার (১২উইকেট )
স্মারটেক্স বেস্ট ব্যাটসম্যান অফ দা টুর্নামেন্ট: ইউল্যাব এর আঞ্জুম আহমেদ (২৫০ রান)
স্মারটেক্স বেস্ট ফিল্ডার অফ দা টুর্নামেন্ট: স্টেট ইউনিভার্সিটি এর পলাশ।
