আজ বুধবার উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতিসংসদ মরহুমের বনানীস্থ মাজারে সকালে পুষ্পঅর্পণ, ফাতেহাপাঠ ও কোরানখানির এবং ৫ এপ্রিল বিকেলে বাদ আছর মরহুমের গুলশানস্থ বাসভবনে (এনডব্লিউ এ-৫, সড়ক ৬৮) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
