মাস্টার আবদুল হাই
ছাগলনাইয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদুল হাই মুন্নার পিতা বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার আব্দুল হাই (৭৬) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি ... রাজিউন)। গত শনিবার হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
মমিনুল হক
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মমিনুল হক সরকার (৪৩) গত সোমবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মরহুমের জানাজা শেষে গতকাল মঙ্গলবার গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ আখতার হোসেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আখতার হোসেন (৪১) গত সোমবার লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন।
