নাদিরা আহমদ
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিরা আহমদের ৩২তম মৃত্যুবার্ষিকী। নাদিরা তদানীন্তন পাকিস্তানের পুলিশ অধিদপ্তরের কর্মকর্তা শরফুদ্দিন আহমদের কন্যা। তার রুহের মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
বেলাল উদ্দিন কিরন
আজ বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবী অধ্যক্ষ বেলাল উদ্দিন আহমেদ কিরনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে বাদ মাগরিব ও আছর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে গতকাল কুরআনখানি, মিলাদ ও কাঙ্গালি ভোজ আয়োজন করা হয়।
