উত্তর কোরিয়ার হামলা মোকাবিলায় মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩২
উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় দক্ষিণ কোরীয় উপকূলে ডেস্ট্রয়ার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার হামলার হুমকির পাল্টা জবাব দিতে এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অস্ত্র মোতায়েনের খবর। এর আগে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় মার্কিন স্টিলথ যুদ্ধ বিমান। খবর এএফপির। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বার্ষিক সামরিক মহড়ায় অংশ নেয়ার পর ইউএসএস ফিটজেরাল্ডকে জাপানে তাদের ঘাঁটিতে ফেরত পাঠানোর পরিবর্তে এটিকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ক্ষমতাধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট একটি আইন অনুমোদন দেয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র তাদের এ ডেস্ট্রয়ার মোতায়েন করে। এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনী জানায়, দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় তাদের এফ-২২ স্টিলথ যুদ্ধ বিমান।