আজ বুধবার দুইদিনের সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যশোর হয়ে সাতক্ষীরা যাচ্ছেন। তিনি সাতক্ষীরায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারগুলোকে সমবেদনা জানাবেন ও আর্থিক সহায়তা দিবেন। পরে জনসভায় ভাষণ দিবেন। তিনি আজ বিকাল ৩টায় ঢাকা থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হবেন। যশোর সার্কিট হাউসে রাতযাপন করবেন তিনি। কাল সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা যাবেন। বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে শোক সমাবেশে বক্তৃতা করবেন তিনি। এরপর ফের যশোর হয়ে সড়কপথে ঢাকায় ফিরবেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর সাতক্ষীরায় বিক্ষোভ হয়। ৩ থেকে ১২ মার্চ পর্যন্ত বিজিবি-পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়।
