অস্থায়ী রাষ্ট্রপতি আজ অষ্টগ্রাম যাচ্ছেন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩৫
অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বলাভের পর এই প্রথম অ্যাডভোকেট মো. আবদুল হামিদ তার নিজ নির্বাচনী এলাকায় আসছেন। আজ বুধবার রাষ্ট্রীয় সফরে তিনি অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন, নদী পরিদর্শন ও একটি মতবিনিময় সভায় অংশ নিবেন। এ সফর উপলক্ষে হাওর জনপদের দুর্গম গ্রাম আব্দুল্লাহপুর সেজেছে নানা সাজে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মাহবুবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে একই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।