৪ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২১ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: পান্না ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, বুদ্ধিমান ও চতুর। দ্রুত চিন্তা করতে, কথা বলতে ও কাজ করতে পারেন। যে কোন বিষয় আপনি সহজেই আয়ত্ত করতে পারেন। আপনার প্রতিভাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগাতে হবে। স্পষ্টবাদিতার পরিবর্তে আপনাকে কৌশলী হতে হবে। আপনার গুণের বিকাশ ঘটলে বিরাট সাফল্যের অধিকারী হতে পারেন। আর দোষগুলো জীবনে প্রাধান্য পেলে ধ্বংসের অতলে নিক্ষিপ্ত হবেন ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ আজ ভালো কোন যোগাযোগ হতে পারে। সাংসারিক ক্ষেত্রে যোগাযোগ ইতিবাচক ভূমিকা রাখবে। সন্তানের পড়াশুনায় অগ্রগতি হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সফল হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো যাবে না। জটিল কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রতিপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। সরকারি চাকুরেদের বদলির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ আর্থিক দিক ভালো নাও যেতে পারে। বাহুল্য ব্যয়ের জন্য মানসিক শান্তি ব্যাহত হবে। হঠাত্ অসুস্থ হতে পারেন। মাথা ব্যথা অথবা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। বিলম্বিত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আজ কোন ঝুঁকি নেবেন না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ কোন কাজে হাত দেয়ার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। প্রস্তুতি পরিকল্পনা নির্ধারণ করুন। অন্যথায় কাজে সাফল্য নাও আসতে পারে। বেসরকারি চাকরিতে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। শরীর সম্পর্কে সচেতন থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ বন্ধু বা আত্মীয়দের সাথে ব্যস্ত থাকতে হবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। কারো পরামর্শে প্ররোচিত হওয়া ঠিক হবে না। ব্যবসায়িক ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্তিযোগ আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ অন্যের পরামর্শের উপর নির্ভর করবেন না। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। যে কোন সমস্যার সমাধানে বুদ্ধি-বিবেচনা কাজে লাগাতে চেষ্টা করুন । আজ ভালো কোন সুযোগ পেতে পারেন। বিলম্বিত সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সরকারি চিকিত্সকদের জন্য দিনটি শুভ। বিশেষ কোন সুযোগ পেতে পারেন। সঙ্গীত শিল্পীদের পেশাগত উন্নতি হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। চাকরিতে পদোন্নতি বা অন্য কোন সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ পরিশ্রম বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব-বলয় বৃদ্ধি পেতে পারে। কোন আইনী বিষয়ে অনুকূল সিদ্ধান্ত আসতে পারে। শরীর মোটামুটি ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সাংগঠনিক কাজকর্ম জোরদার করুন। কোন সম্মেলনে যোগদান করতে হতে পারে। বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতির সম্ভাবনা আছে। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ দিনটি সামগ্রিকভাবে শুভ-সম্ভাবনাময়। কাজকর্মে উত্সাহ পাবেন। কোন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি ভালো যাবে। কর্তৃপক্ষ আপনার প্রতি নমনীয় হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। চিন্তা-ভাবনা করে কর্মপন্থা নির্ধারণ করুন। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। মানসিক চাপ ও উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ তরুণ-তরুণীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পিকনিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয় বা বন্ধুর জন্য কোন ত্যাগ স্বীকার করতে হতে পারে। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। কোন মহিলার দ্বারা উপকৃত হতে পারেন।
