দশেদশ

ববি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৫১
নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মিডিয়া পাড়ায় বিচরণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল এবং অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছেন ববি। জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা ছাড়াও নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র অঙ্গনেও। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন  আমার বাবা মা ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়  কারোর খারাপ চাই না।  সব সময় সত্য বলি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই  একটু বেশি ইমোশনাল  হঠাত্ রেগে যাই  বেশি টিভি দেখি ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি  শাবানা আজমী  শাহরুখ খান  হুমায়ুন ফরীদি  প্রিয়াঙ্কা চোপড়া ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি  জেমস ক্যামেরন  ইফতেখার চৌধুরী  সত্যজিত্ রায়  করন জোহর  অমিতাভ রেজা ৬টি প্রিয় চলচ্চিত্র  মনপুরা  মাটির ময়না  পিতা  গেরিলা  আগুনের পরশমণি  লালটিপ ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি  রাঙামাটি  বান্দরবান  গোয়া  প্যারিস  সিঙ্গাপুর  বালি  কক্সবাজার ৮টি প্রিয় খাবার  মায়ের হাতের যেকোনো খাবার  ভাত, মাছ ভাজা  আইসক্রিম  খিচুড়ি  মোগল খাবারের আইটেম  চটপটি  স্যুপ ৯ জন পছন্দের লেখক  মনসুর আলী  হুমায়ূন আহমেদ  সেলিনা হোসেন  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়  রবীন্দ্রনাথ ঠাকুর  সৈয়দ শামসুল হক  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  তারাশঙ্কর বন্দোপাধ্যায়  জীবনানন্দ দাস ১০টি প্রিয় নাটক  রঙের মানুষ  ধুপ ছায়া  ভবের হাট  লেডিস ফার্স্ট  অচেনা পথিক  কামিনী  শূন্য সমীকরণ  কালো ছায়া  কাছের মানুষ  সাড়ে তিন তলা।