খোঁজখবর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৫৯
চম্পার রূপগাওয়াল একসময়ের সাড়াজাগানো চিত্রনায়িকা চম্পা অভিনীত ‘রূপগাওয়াল’ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। খেটে খাওয়া মানুষের জীবন কাহিনী নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিতে অভিনয় করতে গিয়ে চম্পাকে একেবারেই সাধারণ কাপড়-চোপড় পরতে হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়। ছবিতে তিনি একজন ফেরিওয়ালা। তার বিপরীতে রয়েছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে চম্পা বলেন, ‘ছবিটি আনকাট ছাড়পত্র পাওয়ার খবরে খুব খুশি হয়েছি। এটি একটি চমত্কার গল্পের ছবি। দর্শকের প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।’ চম্পা-নিলয় ও সিমলা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, দেবাশীষ রায় প্রমুখ। গোয়েন্দা চরিত্রে এবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ‘কচুরিপানা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে তিনি নানা ঘটনার রহস্য উন্মোচন করবেন। মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘এবারই প্রথম আমি গোয়েন্দা ভূমিকায় অভিনয় করছি। তাই চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং। আমার বেশভূষাসহ সবকিছুর মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ মালয়েশিয়াকে কেন্দ্র করেই ‘কচুরিপানা’র পটভূমি গড়ে উঠেছে। দীপা টিনি নামে একটি মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। এবার মিউজিক ভিডিও জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবার নিজের অ্যালবামের মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছেন। এপ্রিলের মাঝামাঝিতে ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে। তার নবম একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’ গত বছর জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। আর চলতি বছর ১২ ফেব্রুয়ারিতে কলকাতার রাগা মিউজিকের ব্যানারেও তার এ অ্যালবামটি প্রকাশ হয়। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, ‘অ্যালবামটি নিয়ে দুই বাংলাতেই বেশ ভালো সাড়া পাচ্ছি। তাই এর গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে অ্যালবামের বাছাইকৃত সেরা তিনটি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করব। ইতোমধ্যেই কয়েকজন স্বনামধন্য পরিচালকের সঙ্গে কথা হয়েছে।’ এদিকে, ১৯৯৬ সালে থেকে এ পর্যন্ত বাপ্পা মজুমদার মোট নয়টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। একক ও মিশ্র অ্যালবামে রয়েছে তার কণ্ঠে অসংখ্য শ্রোতানন্দিত গান। বর্তমানে সেই গানগুলো থেকে বাপ্পা ২০টি গান নতুন আঙ্গিকে তৈরি করছেন। তিনি চলতি বছরেই একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশ করবেন। এরই মধ্যে প্রায় আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। ভিন্ন চরিত্রে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী অহনা এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। অনুরূপ আইচের রচনা ও মুহাম্মদ নাজিম উদ্দিন রাজুর পরিচালনায় একখণ্ডের নাটক ‘গল্পের পিছনে গল্প’-তে দর্শকরা তাকে দেখতে পাবেন। এতে আরও অভিনয় করেছেন সাব্বির আহম্মেদ, আসিফ, টয়া, মাহিন, শিমূল প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, প্রতীক-দীপু দুই বন্ধু। প্রতীক ভালোবাসে অধরা নামের একটি মেয়েকে। অধরাও প্রতীককে খুব ভালোবাসে। কিন্তু প্রতীক ইতি নামের এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে হঠাত্ করে। এতে করে প্রতীকের বন্ধু দীপু খুব কষ্ট পায়। এক পর্যায়ে দীপু আড়াল থেকে গেম প্ল্যানিং শুরু করে। তখন গল্পের কাহিনী অন্যরূপ ধারণ করে শুরু হয় গল্পের পিছনের গল্প। নাটকটি যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে। নতুন বিজ্ঞাপনে দিলারা জামান টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দিলারা জামানকে বিজ্ঞাপনে মডেল হিসেবে খুব কমই দেখা গেছে। নব্বইয়ের দশকে এশিয়াটিক গ্রুপের একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন প্রথম দেখা গেছে। এরপর বিভিন্ন সময়ে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। আমেরিকা থেকে দেশে ফেরার পর চলতি বছরেই একটি সেল ফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। কয়েক মাস বিরতির পর বিজ্ঞাপনের গল্প ভাবনা ভালোলাগায় নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দিলারা জামান। ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরে অবস্থিত ‘ফুড জংশন লিমিটেড’-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জেসমীন জাহান মুন। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘সত্যি বলতে কী এখন বয়স হয়েছে। আগের মতো একের পর এক কাজ করারও ইচ্ছে করে না। মুন নতুন এই বিজ্ঞাপনটির গল্প শুনানোর পর ভালোলাগায় কাজটি করেছি। আশাকরি দর্শকের ভালোলাগবে।’