সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
জলি এলএলবি
ফক্স স্টারের ব্যানারে ‘জলি এলএলবি’ ফিল্মটি মুক্তি পেয়েছে। সুভাষ কাপুর কমেডিটি পরিচালনা করেছেন। অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, অমৃতা রাও, বোমান ইরানি, হর্ষ ছাইয়া, সৌরভ শুক্লা, মোহন কাপুর, মনোজ পাহবা। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন কৃষ্ণ। জলি নামের এক আইনজীবীর গল্প, যে তার পেশায় পুরো ব্যর্থ প্রমাণিত হওয়ার পর ভারতের সফলতম এবং জনপ্রিয় আইনজীবীর বিরুদ্ধে একটি কেস লড়ার প্রয়াস পায়। সেই গল্প নিয়েই নির্মিত ‘জলি এলএলবি’।
অলিম্পাস
হ্যাজ ফলেন
এসপ্তাহে হলিউডের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে আছে ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ সিনেমাটি। আয় ৩০.৪ মিলিয়ন ডলার পার করে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এই অ্যাকশন ফিল্মটি। মুক্তির সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, মরগ্যান ফ্রিম্যান সহ আরও অনেকে।
বলিউড টপচার্ট
জলি এলএলবি
বোমান ইরানি, সঞ্জয় দত্ত, অমৃতা রাও
আত্মা
বিপাশা বসু, নওয়াজউদ্দিন সিদ্দিকী
রাংরেজ
জ্যাকি ভাগনানী, প্রিয়া আনন্দ
মেরে ড্যাড কি মারুতি
রাম কাপুর, রিয়া চক্রবর্তী
সাহেব বিবি ঔর গ্যাংস্টার রিটার্নস
ইরফান খান, মাহি গিল।
হলিউড টপচার্ট
দি ক্রুডস
এমা স্টোন, নিকোলাস কেইজ
অলিম্পাস হ্যাজ ফলেন
জেরার্ড বাটলার, মরগ্যান ফ্রিম্যান
ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল
মিলা কুনিস, জেমস ফ্র্যাঙ্কো
দি কল
হ্যালি বেরি, আবিগেইল ব্রেসলিন
অ্যাডমিশন
টিনা ফে, অ্যান হ্যারেডা
