মন্তব্য

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০০
 ‘পরিবর্তন হওয়াতে ভিন্ন স্বাদও পেয়েছি। দর্শকদের আলাদা বৈচিত্র্য দিতে পারব আশা রাখছি। এডিটিংয়ের সময়ে সবাই ছবির নির্মাণ নিয়ে প্রশংসা করেছে। আশা করছি দর্শকের কাছেও ছবিটি নতুন স্বাদ দিতে পারবে। সেইসঙ্গে এ ছবিটিতে অভিনয় করতে গিয়ে আমার মধ্যে নতুন কারও সঙ্গে অভিনয় করা বা অন্য পরিচালকের ছবিতে অভিনয় করা বিষয়ে বেশ আস্থা বেড়েছে।’ চলচ্চিত্র অভিনেত্রী মাহী নতুন চলচ্চিত্র ‘পোড়া মন’ সম্পর্কে বলেন।  ‘দুটি নাটকেই আমার চরিত্র অনেক চমত্কার। গুরুত্বপূর্ণ চরিত্র হলেই কেবল আমি অভিনয় করব নাটকে। সেই ধারাবাহিকতায় এই দুটি নাটকে কাজ করা। আশা করছি দর্শকদের ভালো লাগবে নাটক-দুটি।’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাইদ ‘টেন মিলিয়ন ডলার’, ‘অ্যাডাল্টহুড’ দুই নাটকে কাজ করা প্রসঙ্গে বলেন।  ‘আপনারা জানেন ক্লোজআপ ওয়ান ইভেন্টটি আমার রক্তে মিশে আছে। গেল তিনটা আসরে এই বাচ্চাগুলোকে নিয়ে আমি ডুবে ছিলাম, এখনও আছি। আমি বরাবরই ওদের জন্য কিছু করতে চাই। জানি না কতটা পেরেছি। তবে এই তরুণদের নিয়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে। তা ছাড়া এটা তো মিউজিকেরই বিষয়।’ সংগীতশিল্পী ও নাট্যভিনেতা পার্থ বড়ুয়া ক্লোজআপ ওয়ান নিয়ে নিজের অনুভূতি প্রসঙ্গে জানান।