গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে কোটালীপাড়া শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমীর শিল্পীদের কণ্ঠে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পী খগেন্দ্র নাথ বাড়ৈ, দিলিপ ভাবুক, আজিজুর রহমান আজু, দুলালী পাল, সুপ্তি বিশারদ, ডা. কাকলী হালদার, সুবর্ণা বাড়ৈ, প্রতিমা রায়সহ ক্ষুদে শিল্পীবৃন্দ।
