কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের আবৃত্তি ও আলোচনা সভা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০২
মো. আকতার হোসেন, তলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ বিকেলে দীপ্ত বাংলা পাদদেশে ‘কবিতায় স্বাধীনতা স্বাধীনতার কবিতা’ শীর্ষক এক আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আবৃত্তি অনুষ্ঠানে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সমন্বয়ক আইনুন নাহার কাদ্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েন ডিরেক্টর লুত্ফুর রহমান জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী মোসাম্মত্ মুছলিমা আক্তার জামান সুজন, মতলব ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান, পল্লী বিদ্যুত্ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. আকতার হোসেন, সূর্যমুখী কচি-কাঁচা মেলার যুগ্ম পরিচালক দেওয়ান মো. রেজাউল করিম, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আব্দুল কাইউম খান, কচি-কাঁচা মেলার উপদেষ্টা মো. জাকির হোসেন, মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। পরে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের শিক্ষার্থীরা ৩টি কোরাস ও ৮টি সলো কবিতা আবৃত্তি করেন।