জন্মদিন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৪
হুইটনি পোর্ট :হলিউডের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার। ১৯৮৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ‘দ্য হিলস’ নামের একটি টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। এই এক সিরিজেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে এই সিরিজটিরই একাধিক সিক্যুয়াল হয়। অভিনয়ও করেন একাধিক চলচ্চিত্রে। আর এখন তিনি অভিনয়ের চেয়ে হলিউডি চলচ্চিত্রে ফ্যাশন ডিজাইনিং নিয়েই বেশি ব্যস্ত। ফ্যাশন ডিজাইনের উপর একাধিক সম্মাননাও তিনি অর্জন করেছেন। ‘ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড নেক্সট টপ মডেল’ শীর্ষক একটি মডেল হান্ট অনুষ্ঠানের তিনি বিচারকও।