১০০ পর্বে ‘জননী’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৬
জিটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘জননী’। প্রতি সপ্তাহের শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হচ্ছে এই ধারাবাহিক নাটকটি। আগামী ৬ এপ্রিল নাটকটির ১০০তম পর্ব প্রচার হবে। শ্যামল ভাদুড়ীর রচনা ও শাহাদাত্ হোসেন সুজনের পরিচালনায় নাটকটিতে অভিনয় ক রেছেন নিমা রহমান, মাহমুদ সাজ্জাদ, প্রিসিলা পারভীন, শাহাদাত্ হোসেন, তাহমিনা সুলতানা মৌ, শোয়েব, মৌসুমী নাগ, ইউসুফ রাসেল, দীপা খন্দকার, তানভীর, অপর্ণা, রিক্তা, সুমাইয়া সাকী, শাওন, শাহীনসহ অনেকে।