পারিবারিক ব্যস্ততায় শহীদ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৭
হালের আলোচিত কণ্ঠশিল্পী শহীদ সম্প্রতি তার পারিবারিক ব্যস্ততার কারণে গান থেকে খানিকটা বিরতি নিয়েছেন। তবে খুব শিগগিরই তার নতুন গান বের হবে বলে জানান তিনি। বিনোদন প্রতিদিনকে তিনি বলেন, ‘আমার স্ত্রীর অসুস্থতার কারণে দীর্ঘদিন ব্যংকক হাসপাতালে থাকতে হয়েছে। তাই কিছুটা ঝক্কি গিয়েছে। আল্লাহর রহমতে এখন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আর গান তো মনের আনন্দের খোরাক। তাই এই অসুস্থতার কারণে আমার সর্বশেষ মিক্সড আলবাম ‘সত্য তুমি’-এর প্রতিও খুব একটা যত্ন নিতে পারিনি। তবুও শ্রোতাদের ভেতরে দারুণ সাড়া ফেলেছে শুনেছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। খুব শিগগিরই তাই দূরবীনের আয়োজনে একটি মিক্সড অ্যালবাম প্রকাশ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’