দিগন্ত টেলিভিশনে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক পরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এম শাকিল এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—লুত্ফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, টয়া প্রমুখ। এ নাটকে গুণ্ডা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদকে। নাটকের গল্পে, কর্মজীবী কিশোরী পরী গার্মেন্টস এ কাজের পাশাপাশি পড়ালেখা করে। সামনে তার এসএসসি পরীক্ষা। পড়ালেখায় বেশ ভালো পরী। কিন্তু দুইটি সমস্যার কারণে তার পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। প্রথমত পরীক্ষার ফিস সংগ্রহ হয়নি এখনও এবং দ্বিতীয় মহল্লার গুণ্ডা নান্টুর বাড়াবাড়ি রকমের বিরক্ত। নান্টু গুণ্ডা ভাড়ায় খাটে। অর্থের বিনিময়ে সে মানুষ খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে। পরীকে সে পছন্দ করে।
