মালয়েশিয়ায় পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৪২
কুয়ালালামপুর থেকে এএফপি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য বুধবার পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন। ৫৬ বছর ক্ষমতায় থাকা ক্ষমতাসীন জোটের জন্য এ নির্বাচনকে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আজ সকালে রাজার সঙ্গে সাক্ষাত্ করে আমি পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে তার অনুমতি চেয়েছি। পার্লামেন্টের এই বিলুপ্তি ঘোষণা দেশের ১৩তম সাধারণ নির্বাচনের পথ খুলে দিবে।’নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।