রায়পুরার গৌরিপুরের বধ্যভূমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তার। জানা যায়, চিহ্নিত করা এই তিনটি বধ্যভূমির তালিকা ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন এসে বধ্যভূমিটির ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যান। এরই মধ্যে স্থানীয় এক প্রভাবশালী এখানে অবৈধভাবে একটি পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয় প্রশাসন একাধিকবার নোটিস পাঠানোর পরও নির্মাণ কাজ চালিয়ে যান ঐ প্রভাবশালী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তার জানান, উক্ত স্থানটি শতভাগ খাস জায়গা। এ ছাড়াও এখানে একটি বধ্যভূমি নির্মাণ করার জন্য প্রস্তাব করা হয়েছে।
