কাহালু রেলস্টেশনে পাওয়া ছেলেটি কার?

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৩
বগুড়ার কাহালু রেলস্টেশন এলকায় পাওয়া শুকুর আলী নামের ৮ বছর বয়সী ছেলেটির অভিভাবক পাওয়া যাচ্ছে না। গত ২৯ মার্চ সকালে মজনু নামের এক ব্যক্তি শুকুর আলীকে কাহালু রেলস্টেশন এলাকায় একা দেখতে পেয়ে তার নিজ বাড়িতে নিয়ে যায়। শুকুর আলীর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট। তার গায়ে লাল ও সাদা ডোরাকাটা ফুলহাতা গেঞ্জি, পরনে ছাই রংগের ফুল প্যান্ট ছিল। এছাড়া তার ডান পায়ের হাঁটুর নীচে পোড়ার দাগ আছে। সে তার আদি বাড়ি বরিশাল বর্তমানে ঢাকার মাতুইলের মুন্সিপাড়ায় বসবাস করেন এবং বাবার নাম আইয়ুব আলী, মায়ের নাম মিনারা, বড় ভাইয়ের নাম খালেক বলে জানায়। বর্তমানে শুকুর আলী মজনুর হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় জিডি করা হয়েছে। ছেলেটির কোন অভিভাবক থাকলে তারা ০১৭৭৭-৯৩৫৪৫০ মোবাইল যোগাযোগ করতে পারেন।