চৌদ্দগ্রামের ফিলিং স্টেশনে মিটার জালিয়াতি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৪
চৌদ্দগ্রামে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিটার জালিয়াতি চরম আকার ধারণ করেছে। এতে প্রতিদিনই গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার অংশে ৭টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এসব স্টেশনে প্রতিদিন চৌদ্দগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী নাঙ্গলকোট ও লাকসাম উপজেলার শত শত যানবাহন গ্যাস লোড করার জন্য আসে। অতিরিক্ত গ্রাহক আসার সুযোগে অধিকাংশ স্টেশন দীর্ঘদিন ধরে মিটার জালিয়াতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । বেবি টেক্সি চালকরা অভিযোগ করেন, প্রায় রিফুয়েলিংয় স্টেশন গ্যাস চুরির মাধ্যমে গ্রাহক ঠকাচ্ছে। অসাধু সিএনজি স্টেশন মালিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মিটারের চেয়ে বেশি গ্যাস পেলেও গ্রাহককে দিচ্ছে মিটারের তুলনায় অনেক কম।