ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণ কর্মশালা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৫
মঙ্গলবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে পুলিশ ও বিজিবি কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানবাধিকার সংরক্ষণ বিষয়ক ২ দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, এ চাকরির মাধ্যমে আপনারা আপনাদের দায়িত্ব সততা, নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করবেন। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ইমামউদ্দিন কবির, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।