তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে পুনরায় যেতে বাধা দেয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মেহেরপুর বেলতলাপাড়া গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রী। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বেলতলাপাড় গ্রামের নজরুল ইসলামের মেয়ে রজনী স্থানীয় শ্যামপুর-শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ৩য় শ্রেলীতে পড়ার সময় এক যুবকের সাথে তার বিয়ে হয়। পরে তাকে শ্বশুর বাড়ির লোকজন মেনে নেয়নি। তালাক হাতে ফিরতে হয় বাপের বাড়ি। বর্তমানে রজনী ৭ম শ্রেণীর ছাত্রী। স্বামীর প্রতি ভালবাসা থাকায় স্বামীর ডাকে সাড়া দিয়ে সে আবারো স্বামীর ঘরে ফিরে যেতে চায়। কিন্ত বাদসাধে তার পরিবারের লোকজন। এতে রাগে ক্ষোভে সে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
