ইসলামী ব্যাংক মংলা শাখার দু’ কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাত্ ও প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়েরের পর ওই টাকা শেষ পর্যন্ত ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে মামলার আসামি ব্যাংকের ম্যানেজার মোঃ সাদেক আলী ও ক্যাশিয়ার ওমর ফারুক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি ম্যানেজার ও ক্যাশিয়ার দু’ জনই ছুটিতে রয়েছেন। শহরের পাওয়ার হাউজ রোডস্থ আবাসিক হোটেল টাইগারের ম্যানেজার বিধান চন্দ্র রায় বাদী হয়ে মঙ্গলবার মংলা থানায় এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
