গলাচিপায় সন্ত্রাসী হামলায় শিক্ষিকা আহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৬
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে মঙ্গলবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। হামলায় গুরুতর আহত শিক্ষিকা নাসরিন বেগম (৩৪) গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত পারিবারিক কোন্দলের জেরে ঘটনার দিন এলাকায় বখাটে সুমন (৩৫) দক্ষিণ-পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা নাসরিন বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে সুমন ও তার সঙ্গী সোলায়েমান, মফিদুল ও মুজাহিদুল একযোগে লাঠিসোটা নিয়ে নাসরিনকে বেধড়ক পেটায়।