গতকাল বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলাধীন মাছপাড়া ইউপির লক্ষণদিয়া গ্রামের হামিদ মেম্বরের বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় সবুর খান (৪২) নামের এক স্কুল শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। সে হলুদবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং বিএনপির ইউনিয়ন কমিটির একজন সক্রিয় সদস্য। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে একদল দুষ্কৃতকারী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরদিন মাটিচাপা অবস্থায় সবুরের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
