গাজীপুরে অজ্ঞাত লাশের পরিচয় ১৭ দিনে ও মেলেনি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৯
গাজীপুর সদর উপজেলার শরীফপুর গ্রামে ড্রেন থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার (২৪) লাশটির পরিচয় গত ১৭ দিনেও মেলেনি। জয়দেবপুর থানা পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত লাশটির পরনে ছিল লাল রংঙের জামা ও ওড়না। মেয়েটির মুখমন্ডল গোলাকার, লম্বা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি । এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে।